ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর (শাহবাগ পশ্চিম থানার) পরীবাগ মসজিদ সংলগ্ন ২১ নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে হামলা হয়েছে। দুপুর ১টার দিকে কিছু সন্ত্রাসী হঠাৎ আসে এবং বলে, তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দিবো, কখনো অফিস করতে পারবিনা, অফিস জ্বালিয়ে দেয়া হবে।
বলার সাথে সাথে তারা হত্যা চেষ্টার উদ্দেশে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি কিল -ঘুসি, লাথি মারতে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা এসময় প্রতিরোধ করলে তারা কিছুক্ষণ ধ্বস্তাধস্তি করে পালিয়ে যায়। এসময় ৪জন জামায়াত কর্মী আহত হয়, যার মধ্যে ১ জন গুরুতর আহত। গুরতর আহত সুমন নামের কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য যে গতকাল রাত ১১:৩০ মিনিটে অত্র ক্যাম্পের সামনে ঢাকা ৮ আসনের ধানের শীষের মির্জা আব্বাসের কর্মীরা এসে শ্লোগান দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।







