ঢাকা-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয় “ফ্রি মেডিকেল ক্যাম্প”, যেখানে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
মানবতার কল্যাণে জামায়াতে ইসলামীর উদ্যোগে “সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় জামায়াতে ইসলামী থাকবে”—এই অঙ্গীকারের বাস্তব রূপ হিসেবে আয়োজনটি ব্যাপক সাড়া ফেলে।
ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ভাকুর্তা বটতলা বাজারের গ্রীন লীফ স্কুল প্রাঙ্গণে, যেখানে সকাল থেকেই স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে জমে ওঠে জনস্রোত।
চিকিৎসাসেবা দিতে অংশ নেন—মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ,কিডনি বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ
গাইনী ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ
রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পান। স্থানীয় জনগণের মুখে দেখা যায় সন্তুষ্টি ও কৃতজ্ঞতার ছাপ।
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান।
তিনি বলেন,আমরা রাজনীতি করি মানবতার কল্যাণে। জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ গঠন, যেখানে প্রত্যেকে মর্যাদা ও ন্যায়ের সঙ্গে বাঁচতে পারে।
তিনি আরও বলেন,মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার পরিচয়। চিকিৎসা সেবার মতো উদ্যোগই সমাজে পরিবর্তনের বার্তা দেয়।
তারা জানান,এটি কেবল একটি সেবা নয়, ধারাবাহিকভাবে আগামী কয়েকদিন ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
মানুষের মুখে প্রশংসা সেবাগ্রহণকারীরা জানান—বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পাওয়া আমাদের জন্য বড় আশীর্বাদ। এই উদ্যোগ এলাকায় অনেকের উপকারে এসেছে। আমরা চাই এমন সেবা নিয়মিত হোক।ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি
জামায়াতে ইসলামী ভাকুর্তা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম বলেন,আমরা মানুষের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা জনসাধারণের দোয়া ও ভালোবাসা পেতে চাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এধরনের সেবা কার্যক্রম চলবে।
জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। ঢাকা–২ আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু চিকিৎসা সেবা নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয় নেতৃত্ব ও সহযোগিতা ক্যাম্পটি পরিচালনায় সরাসরি নেতৃত্ব দেন ভাকুর্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম,সেক্রেটারি আবদুল মান্নান শফিক,৫ নং ওয়ার্ড সভাপতি মো. হাবিব,এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা







