আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Post Image

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) থাকাকালীন সময়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেন। এসব অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার পূর্বক সম্পত্তি অর্জন করার বিষয়ে মানিলন্ডারিং অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তি যেকোন সময় বিদেশ গমণ করতে পারে বিধায় অনুসন্ধানটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমণ রোধ করা বিশেষ প্রয়োজন। 

অনুসন্ধানটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমণ রোধ করার জন্য বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকাকে আদেশ দানে মর্জি হয়।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

‘গণভোটের রায় প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

‘সংসদ ইনসাফভিত্তিক হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব’

সর্বাধিক পঠিত

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের উদ্যোগে ভাকুর্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

ভবিষ্যতে সংসদ নির্বাচনে জামায়াতের নারীরা সরাসরি লড়াই করবেন: হাবিবা চৌধুরী

‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত