হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

Post Image


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে ‘বন্ধু দেশ’ হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য নিরাপদ পথ উন্মুক্ত রাখার কথা জানিয়েছে ইরান।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে প্রচারের বিপরীতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়।


তিনি বলেন, ‘অনেক জাহাজমালিক ও সংশ্লিষ্ট দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ চলাচলের অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করি বা অন্য কোনো কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ নিশ্চিত করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি আরও জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের পাশাপাশি বাংলাদেশও এই তালিকায় রয়েছে।


ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদে দেখেছেন— চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও— যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও, যুদ্ধের পরেও এটি চলবে।’


তবে আরাঘচি স্পষ্ট করে জানান, শত্রু বা বিরোধী দেশগুলোর জন্য এই পথ উন্মুক্ত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।


‘আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। এই অঞ্চল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তাই শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কোনো কারণ নেই,’ বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলেছি: ট্রাম্প

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের যে ৫ শর্ত

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস: বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

সর্বাধিক পঠিত

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল