প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

Post Image

প্রস্তাবে রাজি না হলে ইরানে আরও বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে নিজেদের দেয়া শর্তে এখনও অটল তেহরান।

ওয়াশিংটন-তেহরান আলোচনা চলছে– যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে আবারও প্রত্যাখ্যান করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু এখনও সরাসরি কোনো আলোচনা হয়নি।

যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা পরিকল্পনাকে 'অযৌক্তিক' বিবেচনা করছে তেহরান। একাধিক কর্মকর্তার বরাতে এমন তথ্যও জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

এর আগে, ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে ১৫ দফার একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানে পাঠায় যুক্তরাষ্ট্র।

এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান।

অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ভুল হিসেব নিকেশের মাশুল দিতে হবে ইরানকে। তাদের প্রস্তাবে রাজি না হলে আরও বড় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: আলজাজিরা   

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলেছি: ট্রাম্প

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের যে ৫ শর্ত

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস: বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

সর্বাধিক পঠিত

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল