ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

Post Image


জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।  জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেনাদের বহনকারী গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। 


সেনা সূত্রে বলা হয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি মোট ১৭ জন কর্মীকে নিয়ে একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিল।


পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।


জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনহা এক্স-এ বলেছেন, ‘ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ ত্যাগকে সর্বদা স্মরণ করব।


শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।


তিনি আরো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে, সমগ্র জাতি শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা ও সমর্থনে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানে হামলা, প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ

পিছিয়ে যেতে পারে চীন সফর, জানালেন ট্রাম্প

ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো চাপে ডোনাল্ড ট্রাম্প!

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

'সাহস' থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প

এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

সর্বাধিক পঠিত

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান