এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

Post Image


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে তাদের পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।


বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। জেনারেল মুহুজি কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।


এক্সের বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাত নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো আলোচনা সামনে এলে আমরা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দেব।’


সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তার এই মন্তব্য সামনে এলো।


গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এই সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেল আমদানি-রপ্তানি হুমকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।


সম্প্রতি জেনারেল কাইনেরুগাবা আরো একটি কারণে আলোচনায় আসেন। ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান (ইয়োনি) নেতানিয়াহুর স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেন তিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলেছি: ট্রাম্প

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের যে ৫ শর্ত

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস: বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

সর্বাধিক পঠিত

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল