রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

Post Image

রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। 


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর রোডে এই দুর্ঘটনায় ঘটে।বিষয়টি নিশ্চিত করেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। 


তিনি জানান, একটি বালুবাহী ট্রাক পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে দুজন গুরুতর আহত হলে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করে। মৃত দুইজন হলেন— নাহিম ও হামিম। তারা রাজশাহী নগরীর হয়গ্রাম এলাকার মুরগি ব্যবসায়ী। দুজনই রাজশাহী শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে তুলে দেন। 


উল্লেখা, নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ইরানে হামলা, প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ

সর্বাধিক পঠিত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪