সেই ওসিকে শোকজ সহ ২৪ ঘণ্টার মধ্যে ‘নবীন ফ্যাশন’ খোলার নির্দেশ

Post Image


রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন ফ্যাশনের’ একটি পাঞ্জাবির দোকান জোর করে বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।


বুধবার (২৫ মার্চ) বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেন।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি আদালতের নজরে আসে। সেখানে উল্লেখ করা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে অবস্থিত ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে কিছু ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করতে বলে। ওই সময় কয়েকজনকে উত্তেজিত আচরণ করতে দেখা যায় এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।


এ ধরনের পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে বলে আদালত মন্তব্য করেন। পাশাপাশি, পুলিশের এই ভূমিকা কেন বেআইনি ও পেশাগত দায়িত্বের পরিপন্থী হিসেবে গণ্য করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ওসিকে তিন দিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


একই সঙ্গে, বন্ধ হয়ে যাওয়া ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে থানার ওসিকে।


এই আদেশের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

সর্বাধিক পঠিত

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ