স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

Post Image


লক্ষ্য ১৯৬ রান। কিন্তু ভারতের রান তাড়া দেখে এক মুহূর্তের জন্যও মনে হয়নি তারা চাপে আছে।  থাকবে কী করে? ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যে কিছুতেই ভারতীয় ব্যাটারদের একের পর এক বাউন্ডারি মারায় বাধ দিতে পারছিলেন না। বাকি ব্যাটাররা তো কম-বেশি দলকে সহায়তা করেছেনই, সঞ্জু স্যামসন একাই দাঁড়িয়েছেন ঢাল হয়ে।


মারকুটে এই ওপেনার অপরাজিত থাকলেন ৯৭ রানে। ৩ রানের জন্য সেঞ্চুরি হলেও তার বিন্দুমাত্র আক্ষেপ থাকার কথা নয়। কারণ, স্যামসনের দুর্দান্ত এই ইনিংসই যে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।


জবাবে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে গেছে ভারত।


নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটা ছিল ২০১৪ আসরে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭৩ রানের লক্ষ্য টপকে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের দল।

সর্বশেষ খবর

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

সাকিব-মুশফিকের বিষয়ে কী বললেন মিরাজ

এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি

নেইমারের বিশ্বকাপে খেলার এখনও সুযোগ আছে: আনচেলত্তি

নতুন ভূমিকায় ফিরছেন আব্দুর রাজ্জাক

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

সর্বাধিক পঠিত

সকল সমালোচনা উপক্ষা করে বিসিবির নির্বাচন আজ

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াইয়ে হাঁটছে না বিসিবি

মুশফিকের শততম টেস্ট: সাকিবের আক্ষেপ

সিদ্ধান্তে অনড় থেকে আইসিসিকে বাংলাদেশের নতুন প্রস্তাব

বিশ্বের প্রথম ‘বিলিয়নিয়ার’ ফুটবলার রোনালদো

টিভিতে যে খেলা দেখবেন আজ

বিশ্বকাপের আগে বিশাল ধাক্কা খেল অস্ট্রেলিয়া

আজ টিভিতে যে খেলা দেখবেন

‘বাংলাদেশকে অনেক ভালোবাসি, অনেক দিন ধরে আসার জন্য মুখিয়ে ছিলাম’