একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে: জামায়াত

Post Image

একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়েক লাখ ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে গেলেও বাড়ি, নেতা, প্রার্থী, এজেন্ট ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। 

তিনি দাবি করেন, ঢাকা-১৫ আসনে দলীয় কার্যালয়ে হামলা হয়েছে এবং আমিরের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার কথা ছড়িয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী কর্মীদের নাম উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে পরে প্রশাসন এ বিষয়ে কোনো জবাব দিতে পারেনি বলে অভিযোগ করেন জুবায়ের। 

তিনি বলেন, যেসব নেতার নাম উল্লেখ করা হয়েছে, তারা এজেন্টের দায়িত্বও পালন করবেন। পাশাপাশি এসব ঘটনা গণমাধ্যমে আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মৌলভীবাজারে বিএনপির প্রার্থীদের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানিয়ে মামলা করা হয়েছে। আগের দিন রাজনগরে ফেরার পথেও ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। বরগুনাতেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে এজেন্টদের ওপর হামলা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে রুমিন ফারহানার পক্ষে দাঁড়ালেন বিরোধীদলীয় নেতা

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’

ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

অনলাইনে সবচেয়ে বেশি নোংরামি করে জিয়া সাইবার ফোর্স: ডা. মাহমুদা মিতু।

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে: জামায়াত

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

আমরা নতুন করে শুরু করব: মাহফুজ

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনে গুলি চালানো সোলায়মান ফের আ.লীগের মিছিলে

মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সংবর্ধনা