যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

Post Image

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে আর পরিবর্তন আসবে না। জনগণ এখন নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতি প্রত্যাশা করছে।

শনিবার (৩১ জানুয়ারি) চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি দিয়ে দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মাধ্যমেই দেশে প্রকৃত পরিবর্তন সম্ভব হবে। জামায়াত সরকার গঠন করতে পারলে অর্থনীতি সচল হবে, দুর্নীতিমুক্ত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ তৈরি হবে এবং একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

জনসভা থেকে তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ গণভোটে সমর্থন জানানোর আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন- চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রনেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি