মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সংবর্ধনা

Post Image

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দিতে চাঁদপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।


আজ শুক্রবার সকালে হাজীগঞ্জ মডেল টাউনের এসএম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ পারভেজ হোসাইন।


সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ২৫০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।


এ সময় বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করে তাদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভাকে কাজে লাগানোর আহ্বান জানান।


চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাসান বলেন, “মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডানে-বামে চাঁদাবাজ রেখে বিএনপির মাঝে চাঁদাবাজ খোঁজেন আসিফ মাহমুদ

মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সংবর্ধনা

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

গণভোটের রায় না মানলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ: মামুনুল হক

‘আমি এই টকশো করব না’-বলেই স্টুডিও ছাড়লেন বিএনপি এমপি বাবুল

চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে ১৫০০ গাড়ি: গোলাম পরওয়ার

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

মীর কাসেম আলীর ১০ম শাহাদতবার্ষিকী আজ

সর্বাধিক পঠিত

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

একের পর এক পরাজয়, ‘ব্যর্থ’ ছাত্রদল নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড

জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুনুল হক: কারো উস্কানিতে পা দেওয়া যাবে না

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’

হঠাৎ করেই পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল