ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

Post Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে দেশীয় অস্ত্র, মব কালচার এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পদযাত্রা করেছেন জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে এই পদযাত্রা শুরু করে ছাত্রশক্তির নেতারা। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘শিক্ষা ঐক্য মুক্তি, ছাত্রশক্তির মূলনীতি’; ‘ভাঙবো শিকল করবো জয়, ছাত্রশক্তির প্রত্যয়’; ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’; ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘হাফিজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আরাফাতের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘জয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘মববাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘রশি লাগলে রশি নে, হাসিনাকে ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন।

ছাত্রশক্তির মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরণের অনুপ্রবেশ এবং অপতৎপরতা রুখতে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করতে হবে। এই প্রিয় ক্যাম্পাসে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠনের কোনো ঠিকানা হবে না এবং তাদের কোনো ঠাঁই হতে দেওয়া হবে না। ​ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মব কালচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হলে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তা কখনোই নীরবে মেনে নেবে না, নীরব দর্শক হয়ে বসে থাকবে না।’

ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেছে, শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে, ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে নাম আসা হাফিজ এখনো জুলাই আন্দোলনকারীদের সরাসরি হুমকি দিচ্ছে। আমরা কখনোই ক্যাম্পাসে এরকম অনিরাপদ পরিস্থিতি দেখতে চাইনা। প্রশাসনকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেকোন মূল্যে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’

ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

অনলাইনে সবচেয়ে বেশি নোংরামি করে জিয়া সাইবার ফোর্স: ডা. মাহমুদা মিতু।

সাদিককে টেক্কা দিতে নাসিরুদ্দিনকে মাঠে নামাচ্ছে এনসিপি

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের জেলা কার্যালয় উদ্বোধন

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

বিএনপি’র আদর্শ বিচ্যুতি ও করণীয় সম্পর্কে যা বললো জাহিদুল ইসলাম

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচনি প্রচারণায় আজ পঞ্চগড় যাচ্ছেন জামায়াত আমীর

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার