অনলাইনে সবচেয়ে বেশি নোংরামি করে জিয়া সাইবার ফোর্স: ডা. মাহমুদা মিতু।

Post Image


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে গঠিত ‘জিয়া সাইবার ফোর্স’-এর নাম ব্যবহার করে অনলাইনে নোংরামি, ব্যক্তিগত আক্রমণ ও হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেই এই জিয়া সাইবার ফোর্স গঠন করা হয়েছে। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, অনলাইনে সবচেয়ে বেশি নোংরামি, ব্যক্তিগত আক্রমণ ও হয়রানির অভিযোগও এই প্ল্যাটফর্মের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে।’

নিজের রাজনৈতিক জীবনের শুরু থেকেই এ ধরনের কর্মকাণ্ডের শিকার হওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘কতখানি ড্যামকেয়ার মানসিকতা নিয়ে এসব ছেলেদের তৈরি করা হচ্ছে, সেটা ভাবুন। আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এরা এ ধরনের নোংরামি শুরু করেছে।’

বিএনপির প্রতি নিজের বিরক্তি বা বিদ্বেষের অন্যতম কারণ হিসেবে দলটির কিছু কর্মীর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতৃত্বের উদাসীনতাকেও দায়ী করেন মাহমুদা মিতু।

তিনি বলেন, ‘বিএনপির প্রতি আমার তীব্র বিরক্তি বা বিদ্বেষের আর একটা বড় কারণ হলো এ ধরনের বেপরোয়া নোংরা কর্মীদের ব্যাপারে দলীয় নেতৃত্বের উদাসীনতা।’

রাজনৈতিক শিষ্টাচার, নারীর প্রতি সম্মান এবং ভিন্নমতের প্রতি সহনশীলতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, ‘ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার, নারীর প্রতি সম্মান, ভিন্নমতের প্রতি সহনশীলতা কোনোটারই যেন গ্রুমিং নেই।’

এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পরিচালিত সংগঠনের নাম ব্যবহার করে নারীর রাজনৈতিক অধিকার হরণের চেষ্টার প্রতিবাদ জানান তিনি।

পোস্টের শেষাংশে নবীনগর উপজেলার কোনো ব্যক্তি যদি অভিযুক্ত ব্যক্তির পরিচয় সম্পর্কে যাচাইযোগ্য তথ্য জানেন, তাহলে তাকে জানানোর অনুরোধ করেন মাহমুদা মিতু।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’

ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

অনলাইনে সবচেয়ে বেশি নোংরামি করে জিয়া সাইবার ফোর্স: ডা. মাহমুদা মিতু।

সাদিককে টেক্কা দিতে নাসিরুদ্দিনকে মাঠে নামাচ্ছে এনসিপি

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের জেলা কার্যালয় উদ্বোধন

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

বিএনপি’র আদর্শ বিচ্যুতি ও করণীয় সম্পর্কে যা বললো জাহিদুল ইসলাম

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচনি প্রচারণায় আজ পঞ্চগড় যাচ্ছেন জামায়াত আমীর

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার