আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

Post Image


বাংলাদেশ জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী বলেছেন, ১৭ বছর পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে স্বপ্ন পূরণ হতে পারে আমাদের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াত জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।


সাঈদী–পুত্র বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল—স্বাধীনতার ৫৪ বছরেও তার বাস্তবায়ন হয়নি। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। বারবার নির্বাচন এসেছে, প্রত্যেকবার জনগণ আশা নিয়ে বিভিন্ন দলকে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে, কিন্তু জনগণ তাদের কাঙ্ক্ষিত দেশ পায়নি।


মাসুদ সাঈদী বলেন, জনগণকে মূল্যায়ন করা হয়নি; বরং আমরা দেখেছি গত ৫৪ বছরে যে দল বা যারা ক্ষমতায় এসেছে, তারা নিজেদের কপাল ও পকেটের উন্নয়ন ঠিকই ঘটিয়েছে। কিন্তু দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি এবং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে তারা কাজও করেনি। কোনো কোনো দল পাঁচ বছর, দশ বছর, এমনকি ১৫ বছর একাধারে ক্ষমতায় থেকে উন্নয়নের গল্প শুনিয়েছে। সেই স্বপ্ন ছিল শুধুই কথার কথা, বাস্তবে কিছুই হয়নি।


এ সময় সাঈদী–পুত্র দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার করে বলেন, “আমার পিতা যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, আমিও তেমনই করব—আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমতে কবুল করেন।”


উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মারা গেলেন টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলাম

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত

হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন?

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপে’ জামায়াতের নিন্দা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট,সাবেক ছাত্রদল নেতা আটক

সর্বাধিক পঠিত

জোনায়েদ সাকির স্ত্রীর সম্পদ কোটির ঘরে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন— ১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় চলবে না

ওসমান হাদি ছিলেন রিকশায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে

আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান