১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

Post Image


দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন এবং শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া, জাকির হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ কমপক্ষে ১০ জনকে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়নের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। 

শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ লালনকারী অনেক শিক্ষক গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েছেন। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় সংসদে এসব শিক্ষকের প্রতিনিধিত্ব থাকা আবশ্যক। জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া, জাকির হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন শিক্ষক নেতাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। 

একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পে-স্কেল ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম, কর্মচারী ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ইছাহাক আলী, সাধারণ সম্পাদক গোলাম মওলা, বিরল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনিসুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সালেক, দিনাজপুর সদর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিক্ষক সমিতির সভাপতি আজিজার রহমান, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবুল প্রমুখ।



এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ