জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে বিএনপি। এরইমধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে চলছে শেষ পর্যায়ের আলোচনা। ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও ৪০ থেকে ৫০টি আসন ছাড়বে দলটি। এ ছাড়া চলতি মাসেই দলের ২০০ প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এ নিয়ে ভিন্ন মত থাকলেও প্রার্থী নির্ধারণ আর কৌশল ঠিক করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে একক প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। সারা দেশে প্রতিটি আসনে ৫ স্তরের জরিপ চালিয়েছে দলটি। চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে দেশের অন্যতম বড় এই  দল। 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল, তাদের জন্য ৪০ থেকে ৫০টি আসন রেখে বাকিগুলো আমাদের বিএনপির প্রার্থীদের জন্য সবুজ সংকেত দেয়া হবে।


তিনি বলেছেন, অতি অল্প সময়ের মধ্যে অন্তত ২০০ আসনে প্রার্থীদের ব্যক্তিগতভাবে জানানো হবে। পরবর্তী সিডিউল ঘোষণার পর অফিসিয়ালি জানানো হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গী ছিলো তাদের কাছ থেকে আমরা তালিকা নিচ্ছি। আমরা দেখছি কোথায় কোন যায়গায় দিলে প্রার্থীদের সমস্যা হবে বা জয়লাভ করে আসবে। সেই বিষয়গুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছ থেকে জেনে নিচ্ছেন।


তিনি বলেছেন, ১৮ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কেউ দল ছেড়ে যায়নি। তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে নমিনেশন দিতে হবে।


বিএনপি নেতারা মনে করছেন, যে যাই বলুক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন হবে, এতে করে গণতন্ত্রের নতুন যাত্রাপথের দ্বার উন্মোচন হবে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি