তরুণরা ৫৬ বছরের একই ধারার রাজনীতির পরিবর্তন চায়: ডা. তাহের

Post Image


নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারণায় কুমিল্লার নাঙ্গলকোটে জনসমুদ্রে রূপ নেয় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। সেই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একই রাজনৈতিক ধারায় চলছে, যা থেকে বেরিয়ে আসতে চায় তরুণ প্রজন্ম।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় ডা. তাহের বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই নতুন রাজনৈতিক শক্তিগুলো একত্র হচ্ছে।


তাঁর ভাষায়, তরুণদের দল এনসিপি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহসালার কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন দল এই জোটের সঙ্গে রয়েছে। তিনি দাবি করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠনে সক্ষম হবে।


ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ‘আমরা নিজেরা দুর্নীতি করবো না, কাউকেও করতে দেবো না।’ অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তাঁরসহ দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।


সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী নিয়েও মন্তব্য করেন ডা. তাহের। তিনি বলেন, আসনের আগের বিএনপি প্রার্থীকে ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। বর্তমান প্রার্থী নির্বাচিত হলে ভোটের ফল নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।


এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবারেই সিদ্ধান্ত নিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। নিজে চৌদ্দগ্রাম থেকে এবং নাঙ্গলকোট-লালমাই আসনে জামায়াত প্রার্থী মাও. ইয়াছিন আরাফাত নির্বাচিত হলে তাঁরা যৌথভাবে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে পরিবর্তন

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ

‘সরকার বিচার কীভাবে করবে? তাদের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, বাদ যাচ্ছে উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের পদ

সর্বাধিক পঠিত

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে এগিয়ে যাবে

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

আলেম-ওলামারা বিএনপি বাদে আর কারও কাছে নিরাপদ না: শামা ওবায়েদ

তরুণরা ৫৬ বছরের একই ধারার রাজনীতির পরিবর্তন চায়: ডা. তাহের

আজ চট্টগ্রামে জামায়াতে আমিরের জনসভা

এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার