বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

Post Image

রাজধানীর ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর ভয়াবহ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একসময় যে নদী এলাকাবাসীর গর্ব ও আবেগের প্রতীক ছিল, আজ তা পরিবেশগত বিপর্যয়ের মুখে। বিএনপি সরকার গঠন করলে বুড়িগঙ্গাকে আবার পরিচ্ছন্ন, জীবন্ত ও মানুষের গর্বের নদীতে পরিণত করতে অবিলম্বে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-৬ আসনের সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে স্থানীয় মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারে। পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে অঞ্চলভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, টেকনিক্যাল ও আইটি ইনস্টিটিউট ও গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ভোটাধিকার আদায়ের পথে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জনসভায় আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হাতে তুলে দিয়ে তিনি বলেন, ইশরাক হোসেন শুধু একজন প্রার্থী নন, তিনি এই এলাকার সন্তান। তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা আজীবন এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। ইনশাআল্লাহ ইশরাক হোসেনও এলাকাবাসীর সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা বিনামূল্যে চালু করেছিল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনা বেতনে করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।

কৃষকদের জন্য কৃষি কার্ড ও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনের জন্য শুধু ভোট দিলেই হবে না, সঠিক দল ও সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে।

তিনি বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও জনগণের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে দুর্ভিক্ষ ও দুর্নীতি থেকে মুক্ত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিল।

তারেক রহমান আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করাই হবে বিএনপির প্রধান অগ্রাধিকার। ১২ তারিখের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এটি দেশ গঠনের নির্বাচন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে: হেফাজত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলায় আহত সারজিসসহ অনেকে

বিএনপির মদদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা: জামায়াত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত, দাবি জামায়াতের

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি: হাসনাত আবদুল্লাহ

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

সর্বাধিক পঠিত

মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শেষ করলেন তারেক রহমান

ইসি অভিমুখে জুলাই ঐক্য, জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

যুবদলের দুই নেতা বহিষ্কার

ফ্যাসিবাদ-আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

হাদি হত্যার বিচার চেয়ে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ