বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করব: মাসুদ সাঈদীর

Post Image


বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেছেন, আমার পিতা যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, আমিও তেমন করবো। আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত হিসেবে কবুল করেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর নাজিরপুরে মিনি স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনি জনসভা এসব কথা বলেন তিনি।


মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হয়নি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার যে লক্ষ্য ছিল, তা বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে, তারা কেবল নিজেদের পকেট ও ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। তারা আমাদের শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু বাস্তবে দেশ ও জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি।


তিনি বলেন, ১৭ বছর পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা একটি পরিবর্তন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে স্বপ্ন পূরণ হতে পারে আমাদের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি।


তিনি আরও বলেন, কোনো কোনো দল পাঁচ বছর দশ বছর ১৫ বছর একাধারে ক্ষমতায় থেকেছে আমাদের উন্নয়নের গল্প শুনিয়েছেন। সেই স্বপ্ন ছিল শুধুই বলার মত, বলার কথা বাস্তবে কিছুই হয়নি।


উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি: হাসনাত আবদুল্লাহ

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

পদত্যাগ করলেন রাবিপ্রবি ছাত্রদলের ৩ নেতা

সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ সম্পন্ন করে যেতে পারবে না: নাহিদ ইসলাম

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সর্বাধিক পঠিত

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয় : জামায়াত আমির

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

বেলা যতই গড়াবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব: হাসনাত আবদুল্লাহ

মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শেষ করলেন তারেক রহমান

জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে: ডা. শফিক

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

ইসি অভিমুখে জুলাই ঐক্য, জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি

যুবদলের দুই নেতা বহিষ্কার

ফ্যাসিবাদ-আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি