পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, এক কথায় যদি বলি দেশের মানুষ পরিবর্তন চায়। কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না।

তরুণদের পরিশ্রমী, সাহসী ও মেধাবী উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই তরুণরা পরিবর্তনকে ভালোবাসে। এই তরুণরা নতুনকে আলিঙ্গন করে। এই তরুণরা সত্য বলতে দ্বিধা করে না। এই তরুণরা প্রযুক্তি বোঝে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে জানে। তারাই পারবে নতুন বাংলাদেশ গড়তে।

তিনি বলেন, আমরা তোমাদের হাত ধরতে চাই। জুলাইয়ের মতো—কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই। প্রচলিত ধারা বদলাতে চাই। দেশটা বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকুক, মানুষের জীবনে শান্তি ফিরুক। এই আমাদের চাওয়া। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের।

জামায়াত আমির বলেন, এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদী ও তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুনরা রচনা করবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত প্রতারক দল, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে: ডা. শফিক

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করব: মাসুদ সাঈদীর

আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

তরুণরা ৫৬ বছরের একই ধারার রাজনীতির পরিবর্তন চায়: ডা. তাহের

পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান

সর্বাধিক পঠিত

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ- তাহের

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন