‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

Post Image

দীর্ঘ ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়া ৪ কোটি তরুণ ভোটার আর দেশের ১২ কোটি মানুষের অব্যক্ত আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। বৈঠক শেষে ডাকসুর ভিপি ও ছাত্রনেতা সাদিক কায়েম সাফ জানিয়ে দিয়ে বলেন, জুলাই বিপ্লবের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে ইসির দেওয়া সাম্প্রতিক প্রজ্ঞাপনকে ‘স্বৈরতান্ত্রিক’ ও ‘অগণতান্ত্রিক’ হিসেবে আখ্যা দেন সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচন একটি উৎসবের বিষয়। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে ১৮ সালের ধাঁচে এমন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, এই সিদ্ধান্ত বাতিল করা হবে এবং দ্রুতই নতুন প্রজ্ঞাপন আসবে।

নির্বাচনি দায়িত্ব থেকে বিএনসিসি-কে বাদ দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনসিসি একটি সুসংগঠিত ও প্রফেশনাল ফোর্স। আনসারের চেয়েও অনেক ক্ষেত্রে বিএনসিসি সদস্যদের ট্রেনিং ও আচরণ বেশি পেশাদার। আমরা দাবি জানিয়েছি যেন তাদের পুনরায় নির্বাচনি দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। আইনগত কিছু জটিলতার কথা কমিশন বললেও বিষয়টি নিয়ে তারা রিথিংক (পুনরায় বিবেচনা) করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচনি আমেজ নষ্ট করতে বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর, বিশেষ করে নারী প্রার্থীদের ওপর হামলা ও হুমকির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই ছাত্রনেতা। তিনি বলেন, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে যে নির্বাচনি উৎসবের আমেজ তৈরি হয়েছে, তা নস্যাৎ করার অপপ্রয়াস চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—যেখানে জয়ী যেই হোক, দিনশেষে যেন গণতন্ত্রের জয় হয়।

জুলাই প্রজন্মের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে সাদিক কায়েম বলেন, আমরা আবু সাঈদ ও শহীদ উসমান হাদির উত্তরসূরি। আমরা প্রতিটি কেন্দ্রে পাহারা দেব। কারা কারচুপি করতে চাচ্ছে, কারা পেছন থেকে কলকাঠি নাড়ছে—সবকিছুর ডকুমেন্টেশন আমরা রাখছি। কোনো অগণতান্ত্রিক শক্তিকে আমরা ক্ষমতায় বসতে দেব না।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত