রাজধানীতে হক ল’ একাডেমির লিগ্যাল ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Post Image

প্রথমবারের মতো আইন ও বিচারব্যবস্থাকে কেন্দ্র করে তরুণদের যুক্তিবাদী বিতর্কচর্চা জোরদার করতে হক ল’ একাডেমির উদ্যোগে 'ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যু-২০২৬  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর ফার্মগেটের  আর. এইচ. হোম সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আহাদ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাসিম বিল্লাহ, বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিল্টন হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ড. আতীকুস সামাদ, ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সিভিল জজ রেজিস্ট্রার সাগির আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ ফ্যাকাল্টি মেম্বার মুহাম্মদ মাসুদুর রহমান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারুক হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর অরূপ বড়াই।

জানা যায়, দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সমসাময়িক আইন ও বিচারসংক্রান্ত ইস্যুতে তাদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। এতে ১ম রাউন্ডে দুইটি স্লটে বিতর্ক করে ১২টি দল ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়। পরে ২য় রাউন্ডে কোয়ার্টার ৮টি দল ও সেমিফাইনালে ৪টি দল বিতর্ক করে। পরে ফাইনাল পর্বে 'এই সংসদ মনে করে, সংসদ সদস্যদেরকে ফ্লোর ক্রসিংয়ের ক্ষেত্রে কোনো বাঁধা নিষেধ আরোপ করবে না' প্রস্তাবনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরকারি দলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বিরোধী দলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এতে প্রধানমন্ত্রী হিসেবে সাফরিন সুলতানা, মন্ত্রী হিসেবে মাহির লাবিব ও সাংসদ হিসেবে তামিম মাহমুদ বিরোধী দলীয় নেতা হিসেবে ইমন হোসেন, উপনেতা হিসেবে ফাইদ হোসেন ও সাংসদ হিসেবে খন্দকার রামীম হাসান অংশগ্রহণ করেন।

বিচারক হিসেবে রাকিব আহমেদ, ফায়জুল ইসলাম, রায়হান হোসেন ও মাশরাফী ইসলাম দায়িত্ব পালন করেন। এছাড়াও স্পিকার হিসেবে বিইউবিটির এসিস্ট্যান্ট প্রফেসর ও চেয়ারম্যান আরিফুল ইসলাম, সময় নিয়ন্ত্রক হিসেবে অ্যাডভোকেট অনামিকা আহমেদ দায়িত্ব পালন করেন।

বিতর্ক শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হিসেবে বিরোধী দল ও রানার্স আপ হিসেবে সরকার দলকে ঘোষণা করা হয়। পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১২ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সেরা বিতার্কিক হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাহাতুল জান্নাতকে ও সেরা ভিডিগ্রাফি হিসেবে এশিয়া প্যাসিসফিক টিমকে ঘোষণাসহ অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম, মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সেক্রেটারি ও সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার মন্টু। অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ আইনজ্ঞ ও নীতিনির্ধারকদের চিন্তাশক্তি ও গণতান্ত্রিক বিতর্ক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উল্লেখ্য, হক ল' একাডেমি ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি ব্যতিক্রমধর্মী আইন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৯ বছর ধরে সহকারী জর্জ নিয়োগ, বার প্রিলি (MCQ) , বার লিখিত , বার ভাইভা , বিজেএস প্রিলি (MCQ) , বিজেএস লিখিত, বিজেএস ভাইভা ও হাইকোর্ট পারমিশন লিখিত কোর্সসহ প্রতিটি ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে মাভাবিপ্রবিতে ভিসি নিয়োগের অভিযোগ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

বিদ্যালয়ের ভবনে ফাটল, আকাশের নিচে পাঠদান

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাই হবে বাংলাদেশ-চীন সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

৫ শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলমোজাদ্দেদী

সর্বাধিক পঠিত

‘শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার’

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

একটি বড়দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে: সাদিক কায়েম

কারিগরির কারিকুলাম ও প্রশিক্ষণ ব্যবস্থার পর্যালোচনা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

শিক্ষার দায়িত্ব যেহেতু পেয়েছি, অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী

বই উৎসবের মাধ্যমে পিস স্কুল পাবনা শাখার যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে মাভাবিপ্রবিতে ভিসি নিয়োগের অভিযোগ

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য