এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

Post Image

৪ দফা দাবিতে  আজ থেকে দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।


এর আগে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয়।


সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবি আদায়ে এ কর্মবিরতি শুরু হয়েছে।


শিক্ষক নেতারা বলেন, দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেয়া হবে। ডিসেম্বরের মধ্যে ফলাফলও প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। গত ২৪ নভেম্বর থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।


এদিকে, ১১তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণসহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় গতকাল থেকে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

সর্বশেষ খবর

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: ববি হাজ্জাজ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ মো. আকিজ

এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

রোববার খুলছে স্কুল-কলেজ

ঢাবির সমস্যা একাডেমিক নয়, রাজনৈতিক নষ্টামি: ডাকসু এজিএস

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

সর্বাধিক পঠিত

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ