শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

Post Image

দেশে সুষ্ঠুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত প্রযুক্তিগত সহায়তা প্রদান (ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষক প্রশিক্ষণ) এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শিক্ষাক্রম ও মূল্যায়ন ব্যবস্থা পরিমার্জন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এনসিটিবি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সমন্বয়ে তৃতীয় ভাষা ও ভোকেশনাল শিক্ষার প্রচলন এর উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও ইথিক্স এডুকেশন প্রাতিষ্ঠানীকিকরণ এর মাধ্যমে আনন্দময় ও নৈতিক শিক্ষা প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের মাঝে সামাজিক, মানবিক ও ধর্মীয়মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরিতে উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সামাজিক অবক্ষয়রোধে শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ ও সৌহার্দ্যমূলক পরিবেশ সৃষ্টি, দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগ্রতকরণের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি ও কুইজভিত্তিক পুরস্কার প্রদানের মাধ্যমে সচেতন সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিসিএস শিক্ষা একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে। নেক্সটজেন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের ডিপিপি অনুমোদন প্রক্রিয়া্ধীন রয়েছে। যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিখন শিখানো পরিবেশ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, রিয়েল টাইম লার্নিং ট্র্যাজেক্টরি, ইউনিফাইড এসেসমেন্ট, এটেনডেন্স, ক্লাসরুম মনিটরিং এবং টিচার পারফর্মেন্স টুলস তৈরি করা হবে

শিক্ষামন্ত্রী ড. মিলন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত প্রযুক্তিগত সহায়তা দিতে (ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষক প্রশিক্ষণ) এর পরিকল্পনা নেয়া হয়েছে। 

শিক্ষাক্রম ও মূল্যায়ন ব্যবস্থা পরিমার্জন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এনসিটিবি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এর সমন্বয়ে তৃতীয় ভাষা ও ভোকেশনাল শিক্ষার প্রচলন এর উদ্যোগ নেয়া হবে। এছাড়াও ইথিক্স এডুকেশন প্রাতিষ্ঠানীকিকরণ এর মাধ্যমে আনন্দময় ও নৈতিক শিক্ষা প্রচলনের উদ্যোগ নেয়া হবে। শিক্ষার্থীদের মাঝে সামাজিক, মানবিক ও ধর্মীয়মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরিতে উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সামাজিক অবক্ষয়রোধে শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ববোধ ও সৌহার্দ্যমূলক পরিবেশ সৃষ্টি, দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগ্রতকরণের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি ও কুইজভিত্তিক পুরস্কার প্রদানের মাধ্যমে সচেতন সৃষ্টির উদ্যোগ নেয়া হবে। 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিসিএস শিক্ষা একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে। নেক্সটজেন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের ডিপিপি অনুমোদন প্রক্রিয়া্ধীন রয়েছে। যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিখন শিখানো, পরিবেশ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, রিয়েল টাইম লার্নিং ট্র্যাজেক্টরি, ইউনিফাইড এসেসমেন্ট, এটেনডেন্স, ক্লাসরুম মনিটরিং এবং টিচার পারফর্মেন্স টুলস তৈরি করা হবে।


সর্বশেষ খবর

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী, নেপথ্যে ইউজিসির নির্দেশনা ও অর্থসংকট

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

সর্বাধিক পঠিত

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

রাজশাহী ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

চার সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের