৫ শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলমোজাদ্দেদী

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী তাকে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এ ছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে সেখান থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গবেষণায় অবদানের জন্য তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে অ্যাসোসিয়েট ফেলো এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টোন ফেলো নির্বাচিত হন। বর্তমানে তিনি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক, জীববিজ্ঞান অনুষদ সাদা দলের সাবেক আহ্বায়ক, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

মাত্র ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড

১৫ বছর আগে ছাত্রজীবন শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন, শিবির সভাপতির প্রশ্ন

শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে

১২ শিক্ষার্থীর পাঠদানে ২০ শিক্ষক, পাশ করেনি কেউ

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

সর্বাধিক পঠিত

৫ শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলমোজাদ্দেদী

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু

৫৯ জেলার এইচএসসি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার