বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা : যুবদলের ৫ নেতাকে বহিষ্কার

Post Image


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় যুবদলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগে ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 


আজ সোমবার (২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের  দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহম্মেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের বহিষ্কারের তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পক্ষে দলীয় প্রতীক ধানের শীষে প্রচারণায় অংশ না নিয়ে যুবদলের ওই পাঁচ নেতা দীর্ঘদিন ধরে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন।


বহিষ্কৃত নেতারা হলেন দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবুল বাসার, কলিয়া ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জসিম, জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন ও আবদুর রহিম এবং বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. হাতেম আলী। দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন সেলিম ও সদস্যসচিব মো. আবদুস সালামের সিদ্ধান্তক্রমে তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।


এ বিষয়ে গোলাম মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে একই অভিযোগে ছাত্রদলের ৯ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


আজ সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেনের স্বাক্ষরিত এক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না : রুমিন ফারহানা

আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কারণে বললেন রুমিন ফারহানা

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৭০ লাখ টাকা নেন ওসি, অভিযোগ সাবেক শিবির নেতার

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা : জামায়াত নেতা ডা. তাহের

নির্বাচনপরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ: শফিকুর রহমান

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা : যুবদলের ৫ নেতাকে বহিষ্কার

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ