সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

Post Image


সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েই চলেছে বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেওয়া লাল-সবুজের মেয়েরা আজ দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছেন ২-০ গোলে। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পিটার বাটলারের দল। 


নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।


২৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। 

ম্যাচের শুরুতে অবশ্য ভারতই বলের নিয়ন্ত্রণ নিয়েছে বেশি। স্বাগতিক নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচ খেলতে নামা ভারতের মেয়েরা প্রথম কয়েক মিনিট বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ায়।

 

তবে প্রাথমিক চাপ সামলে নিয়ে গোছানো ফুটবল খেলতে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। বলের নিয়ন্ত্রণ ও মাঝমাঠে দারুণ বোঝাপড়ার ফল আসে ২৯ মিনিটে। ডান প্রান্ত থেকে নেওয়া এক ফ্রি কিক ভারতীয় গোলকিপার মুন্নি পুরোপুরি বিপদমুক্ত করতে না পারলে ফিরতি বলে জালে জড়ান অধিনায়ক অর্পিতা।


৪০ মিনিটে ডান প্রান্ত দিয়ে মুনকি আক্তারের বাড়ানো নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে ভারতের যন্ত্রণা বাড়ান আলপি।


নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্সের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ৪ গোল নিয়ে এখন পর্যন্ত মুনকির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।


ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমার মনে হয়, আমরা সেই হালকা ঝড় ও চাপ কাটিয়ে উঠেছি। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাটো গড়নের।

সর্বশেষ খবর

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

সর্বাধিক পঠিত

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ