‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

Post Image

তেহরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন জল্পনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেইনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য ট্রাম্প রক্ষা পেলেও কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে গুলির ঘটনার ওই ভিডিও দেখিয়ে বলা হয়, ‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না।’ 


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে ট্রাম্পকে হত্যার ইঙ্গিত দিয়ে ওই বার্তা প্রচার করা হয়েছে বলে জানিয়েছে। 


এতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান এক বন্দুকধারী। কান ছুঁয়ে পাশ দিয়ে গুলি চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেও বেশ আহত হন তিনি। হামলার পর রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নেমে রিপাবলিকান এই নেতা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরেন। 


এদিক, গত কয়েকদিনে ট্রাম্প বারবার বলেছেন, বিক্ষোভ দমনে যে কঠোরতা দেখানো হচ্ছে, তাতে ইরানের জনগণের পাশে দাঁড়াতে চান তিনি। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে চলমান দমন-পীড়নে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। বিক্ষোভের সময় গ্রেফতরকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। 


গতকাল বুধবার ট্রাম্প বলেছেন, ‘অপর পক্ষের খুব গুরুত্বপূর্ণ একাধিক সূত্র তাকে জানিয়েছে, ইরান সরকারের বিক্ষোভ দমনের সময় হত্যাকাণ্ড কমে এসেছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ অবরোধে তেলের আরও বাড়ল দাম

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

ইরানের উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু

অস্ট্রেলিয়ায় ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সর্বাধিক পঠিত

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির