আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

Post Image

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থামানোর কোনও ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি না বলা পর্যন্ত হামলা চলবে’। একই সঙ্গে তেহরান আলোচনার টেবিলে না ফিরলে আগামী সপ্তাহ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়া এবং কখন তা থামবে, সেই সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘যতক্ষণ না আমি বলি যথেষ্ট হয়েছে, ততক্ষণ হামলা চলবে।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রেখে দিচ্ছি’। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র অচল করে দেব। তারা আলোচনার টেবিলে না আসা পর্যন্ত তাদের সব সেতুও ধ্বংস করে দেব।’এদিকে বার্তাসংস্থা আনাদোলুর পৃথক খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরদার হবে বলে মঙ্গলবার (১৪ জুলাই) ট্রাম্প জানিয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালাচ্ছি। উপকূল ও সমুদ্রতীরবর্তী এলাকায় তাদের যা কিছু আছে, সবকিছুই লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। যতক্ষণ না আমি বলব যে- (থামো) যথেষ্ট হয়েছে, ততক্ষণ হামলা চলবে।’

জ্বালানি স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনায় আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রেখে দিচ্ছি। তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে।’

তিনি আরও বলেন, ‘আজ রাতে আমরা কঠোর হামলা চালাব। আগামী রাতেও হামলা হবে। তার পরের রাতেও হবে। এরপর আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। কারণ তখন বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা হবে। এরপর সেতুগুলোতে হামলা হবে। আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র অচল করে দেব। সব সেতু ধ্বংস করে দেব, যদি তারা আলোচনার টেবিলে না আসে।’


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

ভারতে ফের করোনা ভাইরাসের থাবা

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের