তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

Post Image
  • চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।   

  • মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের এক পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। 
  • চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩৯টি ঘরবাড়ি ধসে পড়েছে।  ধ্বংসস্তূপে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। 
  • নিখোঁজ ও আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তার জন্য ইতোমধ্যেই তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভূকম্পন শুরু হতেই রেস্তোরাঁ থেকে আতঙ্কিত মানুষজন ছোটাছুটি করে বাইরে বেরিয়ে আসছেন। সুপারমার্কেটগুলোর শেলফ থেকে হুড়মুড় করে পণ্য নিচে পড়ে যেতে দেখা যায়। 
  • এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসেও তিব্বতের গ্রামীণ এলাকা তিংশি কাউন্টিতে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।  কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আগস্টে দেখা দেওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ১,৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়। সেই প্রাণঘাতী বন্যার উৎপত্তিস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি এলাকা, যা নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বহু ঘরবাড়ি ও ভবন ভাসিয়ে নিয়ে যায়।
  • এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এটি অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে আঘাত হানে।
  • সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান

ইরানের বিরুদ্ধে ‘লড়াই শেষ করতে’ ট্রাম্পের সমর্থন পেয়েছেন, দাবি নেতানিয়াহুর

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বিরোধ, আলোচনা নিয়ে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

গির্জায় প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

সর্বাধিক পঠিত

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ