‘বদর সমঝোতা স্মারক’

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

Post Image


প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সক্ষমতা জোরদার করতে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। দোহায় চার দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘বদর সমঝোতা স্মারক’ নামের এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, চার দেশের পারস্পরিক অংশীদারিত্বকে আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তিটি সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্ব বহন করবে। এটি সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন এবং যৌথ সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যেকটি দেশের নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে এই উদ্যোগ তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও সংহত করবে। এর মাধ্যমে বন্ধুভাবাপন্ন ও মিত্র দেশগুলোর সামরিক চাহিদা পূরণ করা সহজতর হবে।’

ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে কাতারসহ উপসাগরীয় দেশগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছে। কাতার ছাড়াও বেশ কয়েকটি মিত্র দেশে তুর্কি সামরিক ঘাঁটি রয়েছে।

এর আগে গত আগস্ট মাসে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল আঙ্কারা—যেখানে কোনো এক দেশের ওপর আক্রমণকে বাকিদের ওপর আক্রমণ হিসেবে গণ্য করার অঙ্গীকার করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সামরিক শক্তি ইন্দোনেশিয়ার সঙ্গেও তুরস্কের দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে।

তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থার চেয়ারম্যান হালুক গোরগুন জানিয়েছেন, যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এই ‘বদর সমঝোতা স্মারক’ টেকসই কৌশলগত সহযোগিতার শক্ত ভিত্তি তৈরি করবে।

গোরগুন বলেন, ‘একটি টেকসই প্রতিরক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি হলো প্রযুক্তি ভাগাভাগি এবং ঘরোয়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। স্রেফ অস্ত্র কেনাবেচার বাইরে গিয়ে আমরা এমন একটি অংশীদারিত্বে বিশ্বাস করি, যা সংশ্লিষ্ট দেশের নিজস্ব মানবসম্পদ ও শিল্প কাঠামোর বিকাশ ঘটায়। আমরা আশাবাদী, এই চুক্তির মাধ্যমে চার দেশের পরিপূরক প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বাস্তবমুখী নানা প্রকল্পে রূপান্তরিত হবে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বিরোধ, আলোচনা নিয়ে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

গির্জায় প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার করলেন ভ্যান্স

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ছে ‘নো কিংস’ আন্দোলন

এবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপ

সর্বাধিক পঠিত

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ