চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

Post Image


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে পাশে থাকা এবং সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।


সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে এ সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


উর্দু ভাষায় লেখা সেই ধন্যবাদবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”


পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরানের এবং এমন এক সময়ে সৈয়দ আরাগচি এই ধন্যবাদ জ্ঞাপন করলেন, যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয় সৌদি আরবকে।


গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো চাপে ডোনাল্ড ট্রাম্প!

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

'সাহস' থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প

এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মরেননি নেতানিয়াহু, ব্যঙ্গ করে ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

সব জায়গায়ই ভূত দেখেন নেতানিয়াহু, মার্কিন কর্মকর্তার কটাক্ষ

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত