ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

Post Image


ভারতের পুনেতে এমআইটি-ডব্লিউপিইউতে আয়োজিত আন্তর্জাতিক খাদ্য অনুষ্ঠানে বিজেপির যুব শাখার সদস্যরা বাংলাদেশি খাবারের স্টলে ভাঙচুর করেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।


এক বিশ্ব। অনেক সংস্কৃতি। এক উদযাপন’ এই মূলমন্ত্র নিয়ে এই অনুষ্ঠানের শিরোনাম ছিল বিশ্ব সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে একাধিক দেশের খাবারের স্টল ছিল।


ভারতীয় জনতা যুব মোর্চার পুনের সভাপতি দুষ্মন্ত মহলের আপলোড করা ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, সংগঠনের সদস্যরা স্টলে থাকা শিক্ষার্থীদের এবং নিরাপত্তারক্ষীদের মুখোমুখি হচ্ছে, স্লোগান দিচ্ছে এবং পরে স্টলে ভাঙচুর করছে।


ভিডিওটির ক্যাপশনে মোহন বলেছেন, “এমআইটি প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন: আপনারা কার স্বার্থে কাজ করছেন? ভারত না ভারতবিরোধী শক্তির? প্রথমে পাকিস্তান এবং এখন বাংলাদেশ… অবিলম্বে এই ধরণের ব্যবসা বন্ধ করুন! যদি এটি বন্ধ না হয়, তাহলে ভারতীয় জনতা যুব মোর্চা আরো আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাবে। এমআইটিসহ সমস্ত কলেজের গুরুত্ব সহকারে নোট করা উচিত, পুনেতে ভবিষ্যতে এই ধরণের যেকোনো কর্মসূচি ধ্বংস করা হবে!”


অনুষ্ঠানে উপস্থিত একজন আন্তর্জাতিক ছাত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “অনুষ্ঠানের পরে ২০-৩০ জনের এই দলটি স্টলে আক্রমণ করে। আমরা ইতিমধ্যেই সব বাংলাদেশি ছাত্রকে ভিতরে যেতে বলেছিলাম, কিন্তু একজন মেয়ে বাইরে ছিল, এবং তারা তাদের উপরও আক্রমণ করার চেষ্টা করছিল। আক্রমণকারীদের কাছে পরিচয়পত্র ছিল না এবং তারা কলেজের কেউ ছিল না। আমি বুঝতে পারছি না তারা কীভাবে মূল ফটক দিয়ে ঢুকেছিল।”


মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটির (এমআইটি-ডব্লিউপিইউ) রেজিস্ট্রার গণেশ পোকালে বলেন, ভাঙচুরকারীরা “বহিরাগত ছিল। আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি এবং অভিযোগ দায়েরের প্রক্রিয়াধীন।”


সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সন্দীপ দেশমানে জানান, কোথরুড পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বিরোধ, আলোচনা নিয়ে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

গির্জায় প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বড় ধরনের ব্যর্থতা’ স্বীকার করলেন ভ্যান্স

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ছে ‘নো কিংস’ আন্দোলন

এবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপ

সর্বাধিক পঠিত

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ