কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

Post Image

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার হাজারো মানুষের উপস্থিতিতে দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে শহরের রেড রোডে নির্মাণ করা হয় সুবিশাল মঞ্চ এবং অনুষ্ঠান ঘিরে কয়েকদিন ধরে এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়।

নুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুরুতে বক্তৃতায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যোগচর্চার প্রসার ঘটানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যোগব্যায়ামের চর্চাকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিজের বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, বাংলার মাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে পারা তার জন্য বিশেষ আনন্দের। তিনি যোগকে মানবজীবনের সামগ্রিক উন্নয়ন, মানসিক প্রশান্তি ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত যোগাভ্যাস শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং জীবনে ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। তাঁর মতে, যোগ এমন একটি অনুশীলন যার কোনো বয়সসীমা নেই এবং এটি মানুষের মধ্যে সংযোগ ও সম্প্রীতি গড়ে তোলে।

রেড রোডের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। মালদহের সত্য চৌধুরী স্টেডিয়াম এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরসংলগ্ন গঙ্গার ঘাটেও যোগাভ্যাস ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তবে এই আয়োজনকে ঘিরে বিতর্কও দেখা দিয়েছে। সমালোচকদের একাংশের দাবি, অতীতে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়া হলেও যোগ দিবস উপলক্ষে দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক ও রাজনৈতিক মহলের কেউ কেউ এ বিষয়ে সমান সুযোগ ও নীতিগত সামঞ্জস্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট