ইরানের বিরুদ্ধে ‘লড়াই শেষ করতে’ ট্রাম্পের সমর্থন পেয়েছেন, দাবি নেতানিয়াহুর

Post Image

ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য পূরণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প তাকে এ লড়াই শেষ করার জন্য উপযুক্ত নেতা হিসেবে সমর্থন জানিয়েছেন।

নেতানিয়াহু বলেন, ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি তার সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে লড়াই শেষ করতে চান।

ইরান নতুন করে কোনো হামলা চালালে দেশটিকে এমন শক্তি দিয়ে জবাব দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাদের ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি, প্রয়োজনে আরও কিছুটা করতে পারি।’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, একদিক থেকে ভোটাররা এ যুদ্ধ পছন্দ করেন। কারণ, অন্য প্রেসিডেন্টদের যে কাজ করা উচিত ছিল, তিনি সেটিই করছেন। তবে অন্যদিকে, তারা হয়তো এটি পছন্দ নাও করতে পারেন।

ট্রাম্প বলেন, এ পদক্ষেপের জন্য রাজনৈতিক মূল্য দিতে হতে পারে, যা তিনি শুরু থেকেই জানতেন। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।


সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান

ইরানের বিরুদ্ধে ‘লড়াই শেষ করতে’ ট্রাম্পের সমর্থন পেয়েছেন, দাবি নেতানিয়াহুর

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বিরোধ, আলোচনা নিয়ে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

গির্জায় প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

সর্বাধিক পঠিত

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ