গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

Post Image


আলোচিত মডেল ও সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। রোববার তিনি গণ অধিকার পরিষদের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।


এর আগে সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দেন।


সেসময় ফেসবুকে মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ব্যাখ্যা দিয়ে তিনি আরো জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।


এ ছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

সরকার একদলীয় শাসন কায়েমের পথে হাঁটা শুরু করেছে: এটিএম আজহার

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

কোরিয়া গেলেন আসিফ মাহমুদ

এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

দেশের স্বার্থে আবারো জীবন দিতে প্রস্তুত আছি: কর্নেল অলি আহমদ

বস্তুবাদী দর্শনের পতন ঘটেছে, ইসলামই একমাত্র মুক্তির পথ: শিবির সভাপতি

সর্বাধিক পঠিত

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে: হাসনাত

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি