রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

Post Image

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এই পালাবদলকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাভার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 


বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএন, দ্য ডন থেকে শুরু করে প্রতিবেশী ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের দেশে ফেরার খবরটিকে প্রধান শিরোনাম করেছে। তারেক রহমানের ঢাকায় অবতরণ থেকে শুরু করে জনসমাবেশে ভাষণ, পুরো ঘটনাপ্রবাহের ওপর আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি (লাইভ) সংবাদ প্রচার করেছে।


বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে তারেক রহমানকে আগামী নির্বাচনে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধারের শীর্ষ নেতা’ হিসেবে অভিহিত করা হয়েছে। 


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন।’ 


প্রায় ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশেষভাবে উল্লেখ করা হয় সংবাদমাধ্যমটিতে।


প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী জিয়া পরিবারের অন্যতম সদস্য ৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। আসন্ন নির্বাচনে দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারেন এবং বিএনপি জয়ী হলে তিনিই হতে পারেন দেশের নতুন প্রধানমন্ত্রী।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রধান শিরোনামে লিখেছে, ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচিত নেতা’। 


প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশকের নির্বাসন শেষে ঢাকায় ফেরা তারেক রহমানকে ঘিরে তার দল বিএনপি উজ্জীবিত এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকেই প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে দেখা হচ্ছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ইবিতে ছাত্রদল-শিবির মারামারি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির

অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সময় টিভির আগস্ট মাসের ‘সম্পাদকীয়’ টকশোতে বিএনপির অতিথি ৩৬, জামায়াত ১৩, এনসিপি ১১

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি

জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ লালদিঘি, চট্টগ্রামে জনস্রোত

সর্বাধিক পঠিত

গাইবান্ধায় অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে গেলেন বিজয়ী জামায়াত প্রার্থী

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ