ফিলিস্তিনে দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জামায়াত আমিরের

Post Image


ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের শিকার। তাদের ওপর পরিচালিত নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ডের নাম নয়; এটি মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পবিত্র ভূমি। পবিত্র মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের স্মৃতিবিজড়িত এই পবিত্র মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি জাতিকে তার নিজস্ব ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি কারও নেই।

আমরা মনে করি, ফিলিস্তিনি সংকটের মূল কারণ দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দখলদারিত্ব ও আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছি এবং নির্যাতিত মানুষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছি।

ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবসে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার আলোকে আমরা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছি, ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসার মর্যাদা, নিরাপত্তা ও মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের অধিকার নিশ্চিত করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, তিনি যেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর রহমত ও সাহায্য বর্ষণ করেন, শহীদদের শাহাদাত কবুল করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন, বাস্তুচ্যুত মানুষকে নিরাপদ আশ্রয় দান করেন এবং পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের ভূমিকে দখলদারিত্ব ও জুলুম থেকে মুক্ত করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী

ফিলিস্তিনে দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জামায়াত আমিরের

শুরু হচ্ছে আযান অলিম্পিয়াড, খোঁজা হবে সেরা মুয়াজ্জিন

অন্তর্বর্তী সরকারের প্রথম গুমের শিকার জিয়াউল আহসান

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি কাল

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

সর্বাধিক পঠিত

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে: আসিফ নজরুল

ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’