কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Post Image

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার বোগমারী পঞ্চগ্রাম এলাকার সিদ্দিক শেখ (৫৫) ও তার ছেলে দুলু মিয়া (২৮)।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুলু মিয়া ও তার বাবা সিদ্দিক শেখ মোটরসাইকেলে তিস্তার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। দুর্ঘটনার শিকার পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিদ্দিক শেখকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুলু মিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সিদ্দিক শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb