বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

Post Image

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। শুক্রবার (২৮ আগস্ট)  মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগের সরকারের আমলের দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে আলোচনা করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি নির্বাচন করেছে এবং আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দেয়া হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)ও এ প্রক্রিয়ায় কাজ করবে। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

সরকারি কাজে বাধা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

ফ্যাসিবাদী সরকারের কারণেই জ্বালানি সংকট: জোনায়েদ সাকি

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল বিএফআইইউ

সর্বাধিক পঠিত

স্ত্রী-দুই সন্তানসহ আটকা পড়ে যাই, বলছিলেন ভবনে থাকা শিবলু

দাবি না মানায় আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

প্রধানমন্ত্রীর নির্দেশে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

সাত দিনের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে : ববি হাজ্জাজ

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি’ বাদশা গ্রেপ্তার