মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

Post Image
  • রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ব্রান্ডের ১৭ প্রো মাক্স মডেলের বলে জানা গেছে।

  • শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান মামলা করেছেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে শিক্ষার্থী ও ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।

  • শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার একটি সূ্ত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সূত্রটি জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের কাছের লোকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। এই ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকে থানায় ফোন দেওয়া হয়েছে।

  • এলাকায় ছিনতাই বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ঘটনায় বিষয়ে ভুক্তভোগী ও মামলার বাদী রাফসানের বলেন, গতকাল আমার মাস্টার্সের ক্লাস ছিল। দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে মোহাম্মপুর তিন রাস্তা থেকে অটো রিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলাম।

  • ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা চাপা দিয়ে গতিরোধ করে। রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে আমার কাধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। এই সময়ে জোরাজুরি করায় চাপাতির উল্টোপাশ দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। এতে ডান হাতে আঘাত পেয়েছি। চিকিৎসা নিয়ে এখন বাসায় আছি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

শ্রেণিকক্ষে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ প্রতিমন্ত্রী নুরের

৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করতে হবে : প্রধানমন্ত্রী

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

সর্বাধিক পঠিত

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ