তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি কাল

Post Image


শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তি। আগামীকাল সোমবার সই হবে তা। এর মধ্য দিয়ে খুলবে টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটির আংশিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে আগামীকাল সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি সই হবে। আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ১৬ ডিসেম্বর উদ্বোধনের পর ওই রাতেই তৃতীয় টার্মিনাল থেকে উড়বে প্রথম বাণিজ্যিক ফ্লাইট। সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট প্রস্তুত।

একটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী এবং অন্যটি মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্লাইটটি অনুমোদন করবেন, সেটিই প্রথমবারের মতো গন্তব্যে েপৗঁছবে।

আবু সাঈদ মাহবুব খান জানালেন, উদ্বোধনের পর ১৭ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে চলবে নিয়মিত ফ্লাইট। প্রাথমিকভাবে দিনে দুটি আগমনী ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট এই টার্মিনাল ব্যবহার করবে। প্রথম তিন মাস শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলবে। এর মধ্য দিয়ে যাচাই করা হবে নতুন টার্মিনালের কার্যক্রমের সক্ষমতা ও প্রস্তুতি। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং বিদেশি এয়ারলাইনসগুলোও তাদের কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করবে।

চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রায় আট মাস লাগবে জানিয়ে বেবিচকের এই সদস্য বললেন, জাপানি কনসোর্টিয়াম ধাপে ধাপে তাদের দায়িত্ব বুঝে নেবে। প্রাথমিক পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং যাত্রী ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ পরিচালনাসহ প্রয়োজনীয় সেবা বেবিচক দেবে। পরে পর্যায়ক্রমে এসব দায়িত্ব জাপানি অপারেটর গ্রহণ করবে।

এ ছাড়া আগামী ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে জাপানি কনসোর্টিয়াম দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়োগ দেবে। বর্তমানে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দ্বিতীয় প্রতিষ্ঠান যুক্ত হলে এ খাতে প্রতিযোগিতা তৈরি হবে এবং সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের লাগেজ সরবরাহ, উড়োজাহাজের গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড সময় এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে চুক্তিটি অনুমোদন দেওয়া হয়। তবে চুক্তির কয়েকটি শর্ত নিয়ে আগে জটিলতা তৈরি হয়েছিল। এর মধ্যে ছিল বিদ্যমান টার্মিনালগুলো দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ এবং আগামী ১৫ বছর ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিযোগী বিমানবন্দর উন্নয়নের ওপর নিষেধাজ্ঞা।

নতুন টার্মিনাল চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বছরে প্রায় দুই কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

টার্মিনালটিতে রয়েছে ১০০টি চেক-ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক, ১৬টি সাধারণ ব্যাগেজ বেল্ট এবং অতিরিক্ত আকারের লাগেজের জন্য পৃথক ব্যবস্থা। এ ছাড়া রয়েছে যাত্রী ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ, স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থাপনা, চলন্ত পথ, পরিবারবান্ধব সুযোগ-সুবিধা ও নির্দিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্র।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি কাল

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

শ্রেণিকক্ষে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ প্রতিমন্ত্রী নুরের

৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করতে হবে : প্রধানমন্ত্রী

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

সর্বাধিক পঠিত

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে: আসিফ নজরুল

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত