জিয়াউলের বোন ও আইনজীবী নাজনীন

অন্তর্বর্তী সরকারের প্রথম গুমের শিকার জিয়াউল আহসান

Post Image
  • শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এবার আসামি জিয়াউল আহসানকেই ‘গুম’ করা হয়েছিল বলে পাল্টা অভিযোগ এনেছেন তার বোন ও আইনজীবী নাজনীন নাহার। 

  • আজ রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানিকালে তিনি এই দাবি করলে এজলাসে এক হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়।

  • শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে নাজনীন নাহার দাবি করেন, ২০২৪ সালের ৭ আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) জিয়াউল আহসানকে তুলে নিয়ে যায় এবং ১৫ আগস্ট পর্যন্ত তার কোনো খোঁজ ছিল না। আসামিপক্ষের আইনজীবীর এমন বক্তব্যে পুরো এজলাসে হাসির রোল পড়ে যায়; এমনকি আসামিপক্ষের অন্য আইনজীবীদেরও হাসতে দেখা যায়।

  • নাজনীন নাহার আরও জানান, ভাইকে খুঁজে না পেয়ে তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। থানা জিডি গ্রহণ না করায় একই দিন তিনি ডাকযোগে জিডির কপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর পাঠান বলেও ট্রাইব্যুনালকে জানান।

  • এর আগে গত ২৪ নভেম্বর থেকে টানা তিন দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। গত ২৬ নভেম্বর সমাপনী যুক্তিতর্কে প্রসিকিউশন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বণ্টনের আবেদন জানায়। সেদিন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. আমিনুল ইসলাম অভিযোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, অপরাধ প্রমাণিত হলে তাকে ১১৬ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

  • প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গাজীপুর, বরগুনার পাথরঘাটা এবং বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় তিনটি পৃথক ঘটনায় শতাধিক মানুষকে গুমের পর হত্যা করা হয়-

  • প্রথম অভিযোগ: ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, এই হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের সরাসরি সংশ্লিষ্টতা ছিল।

  • দ্বিতীয় অভিযোগ: ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ অন্তত ৫০ জনকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যার পর মরদেহ গুম করা হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী

ফিলিস্তিনে দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জামায়াত আমিরের

শুরু হচ্ছে আযান অলিম্পিয়াড, খোঁজা হবে সেরা মুয়াজ্জিন

অন্তর্বর্তী সরকারের প্রথম গুমের শিকার জিয়াউল আহসান

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি কাল

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

সর্বাধিক পঠিত

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে: আসিফ নজরুল

ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’