ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

Post Image


ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে ভবিষ্যতে ঢাকা থেকেই ফিলিস্তিনের আজাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে এবং ঢাকাকে বিশ্বের সংহতির কেন্দ্রবিন্দুতে (সলিডারিটি হাব) রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘কেফিয়া র‍্যালি’তে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

ফিলিস্তিনকে মুসলমানদের আবেগের জায়গা এবং অবরুদ্ধ গাজাকে বর্তমান বিশ্বের এক ‘উন্মুক্ত কারাগার’ হিসেবে অভিহিত করে সাদিক কায়েম বলেন, গত তিন বছরে ইসরাইলি জায়নবাদীরা ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে, যার এক-তৃতীয়াংশই শিশু ও নারী। এই লড়াইয়ে আমরা নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ অসংখ্য সেনানায়ককে হারিয়েছি।


জাতিসংঘ ও বিশ্বের তথাকথিত মোড়ল রাষ্ট্রগুলোর সমালোচনা করে তিনি বলেন, সারা দুনিয়ায় যারা মানবতার কথা বলে, গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আইসিএসসিআর (ICCSR) এবং নির্যাতনবিরোধী সনদসহ মানবাধিকারের বিভিন্ন আন্তর্জাতিক সনদ ফিলিস্তিনি মজলুমদের জন্য কার্যকর হচ্ছে না।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি বলেন, গত ৭০ বছর ধরে ইসরাইলি দখলদারিত্ব ও লাখ লাখ মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশের জুলাই বিপ্লবেও আমরা দেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা একসঙ্গে ধারণ করেছিলাম এবং ফিলিস্তিনের আজাদির পক্ষে স্লোগান দিয়েছিলাম। ইনশাআল্লাহ, আগামীতে এই ঢাকা থেকেই ফিলিস্তিনের আজাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে।

বক্তব্যে মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেন সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, আসামসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জায়নবাদী গোষ্ঠী মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে।

শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন সারা বিশ্বের মজলুম মানুষের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, প্রয়োজনে শহীদ হব, জীবন দেব, তবুও আজাদির এই লড়াই অব্যাহত থাকবে। সবশেষে তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের দ্রুত মুক্তির জন্য দোয়া কামনা করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি কাল

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

শ্রেণিকক্ষে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ প্রতিমন্ত্রী নুরের

৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করতে হবে : প্রধানমন্ত্রী

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

সর্বাধিক পঠিত

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে: আসিফ নজরুল

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত