ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের

Post Image


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার তাদের দিল্লিতে এনআইএ'র বিশেষ আদালতে তোলা হলে দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের  রিমান্ডের নির্দেশ দেন। 


এর আগে সোমবার ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।


এনআইএ সূত্র জানায়, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানান, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।


জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত।


জানা যায়, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। 


পরবর্তীতে তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেন আদালত।


সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (কারাগার হাজতবাস) নির্দেশ দেয়। পরে এই মামলায় যুক্ত হয় এনআইএ। ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ আবেদন করে।


উল্লেখ্য, গত ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন।


১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের

দৌলতদিয়ায় বাসডুবির মর্মান্তিক ঘটনায় রাশিয়ার শোক

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা বহিষ্কার

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

দৌলতদিয়া ঘাটে বাসডুবি,প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

সর্বাধিক পঠিত

বগুড়ার ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

তনির মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত : রাষ্ট্রদূত আনসারী

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে আক্রান্ত রোগীরা

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রায় আজ

হাদিকে দেখতে হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান