শ্রেণিকক্ষে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ প্রতিমন্ত্রী নুরের

Post Image
  • শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতীয় স্মৃতিসৌধের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর। এ জন্য সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে শিক্ষকদের নিজ উদ্যোগে দুই থেকে পাঁচ হাজার টাকা ব্যয়ে শ্রেণিকক্ষ সাজানোর আহ্বান জানিয়েছেন তিনি।

  • আজ শনিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম বড়গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

  • প্রতিমন্ত্রী নূরুল হক নুর বলেন, ‘সব কাজ সরকারি বরাদ্দ দিয়ে আপনারা করবেন, সরকার বরাদ্দ দেবে। এর চেয়ে কিছু ইনিশিয়েটিভ নিজেরা নিবেন। যেমন একটা ক্লাসরুমে যদি ধরেন আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটা ছবি রাখেন, আমাদের প্রধানমন্ত্রীর একটা ছবি রাখেন, আমাদের দেশের স্মৃতিসৌধের একটা ছবি রাখেন, কক্সবাজার বিচের একটা ছবি রাখেন—এটা একটা সুন্দর দেখায়, একটা দৃষ্টিনন্দন দেখায়।

  • এসব কাজের জন্য সরকারি বরাদ্দের প্রয়োজন নেই। দুই-তিন-পাঁচ হাজার টাকা খরচ করলেই শ্রেণিকক্ষকে দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব। শিক্ষকেরা নিজেরা উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে তাদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করতে পারেন।’

  • বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ও সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন। কোনো স্কুল-কলেজের মাঠে গরু-ছাগল বাঁধা বা চরানো যাবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হবে। স্কুল-কলেজের মাঠে গোবর ও ময়লা-আবর্জনা থাকলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। এতে পরিবেশও নষ্ট হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

  • নূরুল হক নুর বলেন, ‘গলাচিপা ও দশমিনা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সুন্দর প্রবেশপথ, সীমানাপ্রাচীর, শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।’

  • বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কম উল্লেখ করে শিক্ষকদের পড়াশোনার মান ও শিক্ষার্থী ভর্তির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তিনটি শ্রেণিতে বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ১২২ জন, যা খুবই কম। নতুন ভবন নির্মাণের পর সেখানে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করলে তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও আনন্দ বাড়বে।

  • উন্নয়নকাজের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের পরপরই কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই, কোথায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সংকট রয়েছে এবং কোন দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এলাকার উন্নয়নসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানানোর আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

শ্রেণিকক্ষে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ প্রতিমন্ত্রী নুরের

৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করতে হবে : প্রধানমন্ত্রী

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

সর্বাধিক পঠিত

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ