৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

Post Image
  • দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নিরাপত্তা জোরদার করতে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। রেলযোগাযোগ স্বাভাবিক রাখা, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

  • নাজমুস সাকিব জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম মাঠপর্যায়ে তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।

  • যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।

  • এর আগে পোশাক শ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

  • অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে তাদের পেশাদারিত্ব ইতোমধ্যে প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

শ্রেণিকক্ষে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও রাখার পরামর্শ প্রতিমন্ত্রী নুরের

৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করতে হবে : প্রধানমন্ত্রী

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

সর্বাধিক পঠিত

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

দেশের সংকটে জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মেজর জিয়া

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষকরা

সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ