আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Post Image


বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আহত পুলিশ সদস্যদের কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে আরও দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার আগেই মানসিকভাবে প্রস্তুত থাকেন। নিয়োগের সময় তারা শপথ নেন, প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষা করবেন।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলার মধ্যে এসেছে এবং জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় পুলিশ সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। এতে কোনো শ্রমিক আহত বা হতাহত হননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে বদ্ধপরিকর। তারা সব সময় প্রস্তুত থাকে। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী কাজ করে।

সাম্প্রতিক জ্বালাও-পোড়াও এবং নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন। তবে তারা সফল হবেন না।

তিনি আরও বলেন, ‘সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। দেশের দুয়েকটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল হয়েছে বলে শুনেছি ও দেখেছি। এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’

সীমান্ত এলাকায় অপতৎপরতা এবং বিজিবির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তারা জানেন না। তবে সীমান্তের এপারে দেশের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আর কারও কথা বলা প্রাসঙ্গিকতাহীন, অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক কথাবার্তার জবাব দেব না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি

‘বিরোধী দলের সঙ্গে শুধু ক্ষমতা টেকানোর স্বার্থ নিয়েই নয়, জনগণের স্বার্থ নিয়েও আলাপ কইরেন’

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

ব্যারিস্টার ফুয়াদের কপালে পিস্তলসদৃশ কাটা দাগ, দাবি ফাহামের

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় নির্বাচন ঘিরে ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে এনসিপি, ‘অনিশ্চয়তা’য় জামায়াত

বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করতে পারত: দুলু

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

নারীর ইজ্জতের বিনিময়ে কোনো ফ্যামিলি কার্ড নয়: ডা. শফিকুর রহমান

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন